1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৬|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে গোনাইব্রিজ এলাকায় শুভ এন্টারপ্রাইজের বালুর মাঠে রামপাল প্রেসক্লাব’র আয়োজনে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, জুয়ার আসর, লটারীসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামপাল উপজেলা ইমাম সমিতি ও তৌহিদী জনতা।

বুধবার(৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফয়লাহাটের বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুজ্জামান, জেলা ইমাম সমিতির সদস্য ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, গতকাল(৭ জানুয়ারি) ইমাম সমিতির উদ্যোগে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়। স্মারকলিপিতে তারা যাত্রাপালা ও জুয়ার আসর অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী জানান, রামপাল প্রেসক্লাবের নাম ব্যবহার করে ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান কাউকে না জানিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে আমরা কেউ অবগত নই। আমরা চাই এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়া হোক।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রামপালে কোথাও মাসব্যাপী আনন্দ মেলার অনুমতি দেয়া হয়নি। উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে আমি একটি স্মারক লিপি পেয়েছি। জেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com