1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

আকাশুজ্জামান , রামপাল উপজেলা প্রতিনিধি :

 

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কালীগঞ্জ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ কুতুব উদ্দিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও আলী আকবর সম্রাট।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাহিদুল করিম সোহেল, সরদার ফিরোজ, সুজ্জত আলী, আবু দাইয়ান, আঃ রহমান, সৈয়দ ইয়াছিন, মোঃ শারাফাত হোসেন, আঃ হান্নান, তারেক আনাম, শেখ সাইফুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, শেখ মহাসিন, ছাত্রদল নেতা শুভ, মোঃ অন্তর, মোঃ শাহিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫ আগস্টের পর থেকে রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। গত আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপি গণমানুষের দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সবার স্থান থেকে রাষ্ট্র গঠনে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ মোঃ তুহিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com