1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযথ গুরুত্বের সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় রামপাল সরকারি ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার। শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রভাষক আব্দুল হান্নান মোল্লা, মানবেষ রায়, দিপ্তী রাণী মন্ডল, মাওলানা হেদায়েতুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক পুষ্পেন রায়, প্রধান শেখ বাইজিদ হোসনেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯ টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫.০০ টায় শেষ হয়। আজকের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে যেসকল শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী (৫ মে) জেলা পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com