1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ  টিনশেড ঘরে চলছে ক্লাস। মাদারীপুরে মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, জিম্মি সন্তানকে ফেরত সহ অপরাধীদের শাস্তি দাবি কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে মঙ্গলবার রাতে এশা বাদ পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী সাব রেজিস্টার জামে মসজিদ পেশ ইমাম বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।

বিশেষ বক্তা ছিলেন ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান রশীদী (তালতলী হুজুর, বরগুনা) এবং হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম ফিরোজী, মুহতামিম, তাকওয়া নূরানী হিফজি মাদ্রাসা, গৌরনদী।

উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, কুয়েত প্রবাসী সমাজসেবক ইলিয়াস বীন শওকত, সিনিয়ার সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার, মো. লিটন খান, এ এস মামুন, পৌর বিএনপি’র সদস্য মোঃ বজলু প্যাদা, সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের মহতামিন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বর্তমান সময়ের জনপ্রিয় ক্বারি ও মাহাদুত তালহা বাংলাদেশের অন্যতম প্রশিক্ষক হাফেজ ক্বারি মো. হামিদুল্লাহ চৌধুরী এবং হাফেজ ক্বারি মো. ওবায়দুল্লাহ চৌধুরী। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন হযরত মাওলানা জহিরুল ইসলাম, মুহতামিম, ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসা এবং হাফেজ ক্বারি মো. ফাহিম আহমেদ, শিক্ষক, মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসা। মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল মাদ্রাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা। এ সময় শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জনে আরও উৎসাহিত করতে অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা, মানবিকতা, পরস্পরের প্রতি সহমর্মিতা ও শান্তির চর্চা করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানের সফলতা ও সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মাওলানা মো. নাঈমুর রহমান মিফতাহ (দা. বা.)। আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা বিস্তার, পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com