1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জমিজমা বিরোধের জেরে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে যখমের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

রামপালে জমিজমা বিরোধের জেরে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে যখমের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- 

বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে  রড হাতুড়ি নিয়ে এসে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে,

রামপাল থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে ইয়াসিন সরদার(৭০) ও তার স্ত্রী পাপিয়া বেগম পান্না(৬০) তাদের নিজ জমিতে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বেড়া দিতে আসলে বাধা প্রদান করায় সঙ্গবন্ধ হয়ে হাতুড়ি রড দিয়ে এলোপাথাড়ি মারপিটে পাপিয়া বেগমের একটি দাঁত ফেলে দেওয়া ও রড এবং হাতুড়ি দিয়ে ইয়াসিন সরদার ও পাপিয়া বেগমের সর্ব শরীরে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

উপজেলার কুমলাই (পবনতলা) গ্রামের বাসিন্দা আহম্মদ সরদার এর ছেলে মাঞ্জুর সরদার (৪০),মৃত সামছু শেখের ছেলে মান্নান শেখ (৫৫), কালাম শেখ (৫০), আরিফ শেখ (৩০), কালাম শেখের ছেলে আকব্বর শেখ (২৮), মান্নান শেখের স্ত্রী ও কন্যা সকিনা বেগম (৪০)ও মিম খাতুন (২০) এর বিরুদ্ধে।

ভুক্তভোগী ইয়াসিন সরদার রিপোর্টারদের বলেন
বিবাদীগণ আমাদের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ব্যাপক ক্ষতির সৃষ্টি করে জোরপূর্বক  দখলের চেষ্টা করে।

আমি থানায় একটি লিখিত অভিযোগ করি।উক্ত অভিযোগের ভিত্তিতে গত ০৯-১২-২০২৫ তারিখে একটি  সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত শালিশ বৈঠকের বিবাদীগণ আমাদের জমিতে যাইতে পারিবেনা মর্মে সিদ্ধান্ত হয়।

উক্ত সিদ্ধান্ত অমান্য করে  ইং ১০-১২-২০২৫ তারিখে আনুমানিক সকাল ০৭ঃ০০ ঘটিকায় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে  উপজেলাধীন কুমলাই (পবনতলা) সাকিনস্থ আমাদের বসতবাড়ির জমিতে এসে আমাকে ও আমার পরিবারের লোকদের কাউকে কোন কিছু না জানিয়ে আমাদের বসত ঘরের সামনে বেড়া নির্মান করে জমি দখলের চেষ্টা করে।

এ সময় আমি ও আমার স্ত্রী পাপিয়া বেগম পান্না(৬০) তাদের বাধা প্রদান করলে তারা আমাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। গালিগালাজের একপর্যায়ে আমাদের মারপিট করার জন্য ধাওয়া দিলে আমি ও আমার স্ত্রী আমার বসত ঘরে গিয়া আশ্রয় নেই তখন আমাদের পিছন পিছন গিয়ে আমাদের বসতঘরে প্রবেশ করে

মান্নান শেখ তার্ হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করে আমার স্ত্রী মাথা সরিয়ে নেওয়া চেষ্টা করলে উক্ত আঘাত তার মুখে লেগে একটি দাঁত পড়ে যায় এবং উপরের পাটির সামনের একটি দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়

এবং আরিফ শেখ  তার হাতে থাকা লোহার সাবল দিয়া আমার স্ত্রীর হাঁটুর নিচে পিছনে আঘাত করে আহত করে এবং

কালাম শেখ লোহার রড দিয়া আমার পায়ের হাঁটুতে আঘাত করে এবং আকবর শেখ এলোপাথাড়ি মারপিট করতে থাকে

পরে আমাদের চিল্লাচিল্লি শুনে আশেপাশে লোকজন ছুটে এলে তারা নানা হুমকি দিয়ে চলে যায়।আমরা এর সুস্থ বিচার চাই

অভিযুক্ত মাঞ্জুর সরদার এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অসিকার করে বলেন এমন কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত চলমান।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com