1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে চোরাই গরুসহ আটক ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:১১|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন

রামপালে চোরাই গরুসহ আটক ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে চোরাই গরু সহ দুই চোরকে আটক করেছে রামপাল থানা পুলিশ

আটককৃতরা হলেন উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শেখ আব্দুল আজিজ’র ছেলে শেখ আব্দুল গোলাম রসূল (৩৭) এবং গোলাপগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পূর্ণবর্তী গ্রামের অয়েজকুরনী শেখের ছেলে মো. হাবিবুল্লাহ শেখ(২২)

০৪ জুন( বুধবার ) রাত আনুমানিক ১০ টা হতে ২ টা এর কোন এক সময়ে উপজেলার শরাফপুর গ্রামের তরফদার ইউসুফ এর মৎস ঘেরের ভেড়িতে একটা গরুর সহ গভীর রাতে দুজনকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয় ।

তাদের কাছে জানতে চাইলে সঠিক তথ্য দিতে পারেনা। তখন বিষয়টা নিশ্চিত হয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গরুসহ শেখ আব্দুল রসুল ও হাবিবুল্লাহ শেখকে গ্রেফতার করে

এ বিষয়ে জানতে চাইলে রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন যে, স্থানীয় একজন থানায় মুঠোফোন এ সংবাদ দেয় । তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয় এবং একটি গরুসহ দুজনকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন যে, শেখ আব্দুল গোলাম রসুল ও হাবিবুল্লাহ শেখ সহ এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com