1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোল্লাহাটে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মোল্লাহাটে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় চলতি (২০২৩-২০২৪ অর্থ বছরের) আনুষ্ঠানিকভাবে এ প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা চলতি অর্থ বছরের মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জরিপ কার্যক্রমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম ফেরদৌস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো: জায়েদ, রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘরের কাস্টোডিয়ান মো: আল আমিন, ফিল্ড অফিসার মোসা: আইরিন পারভীন, সহকারী কাস্টোডিয়ান মো: হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান মো: দবীর হোসেন, সহকারী কাস্টোডিয়ান আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তর খুলনার ফটোগ্রাফার মো: মোজাহার হোসেন, জাহান্দার আলী, মার্কসম্যান এনামুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকারী দলটি মাঠগবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কৃত প্রাচীন স্থাপনা অনুসন্ধান, নথিভুক্তিকরণ, সংরক্ষণ যোগ্যতা যাচাই, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও স্থাপত্যিক গুরুত্ব নিরূপণ করবে। মাঠ জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় সংরক্ষণ যোগ্য স্থাবর ও অস্থাবর পুরাকীর্তির তালিকা প্রকাশসহ জরিপ প্রতিবেদন প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতায় স্থাবর পুরাকীর্তি অনুসন্ধান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠগবেষণা কর্মের অংশ হিসেবে ২০১৪ সাল থেকেই যথারীতি জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহের মধ্যে নড়াইল,মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়।

২০২০-২১ অর্থবছর থেকে বাগেরহাট জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।ইতিমধ্যে জরিপ কার্যক্রমের আওতায় এ জেলার বাগেরহাট সদর,রামপাল, মোরেলগঞ্জ উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই শতাধিক প্রাচীন স্থাপত্য কাঠামো,প্রত্নস্থল ও ঢিবি চিহ্নিত ও নথিভুক্ত করেছে। ১১ টি ক্যাটাগরিতে দুই শতাধিক চিহ্নিত স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, মঠ ও সমাধি, আবাসিক স্থাপনা, প্রাচীন সেতু,নীলকুঠি, জমিদারবাড়ি ও প্রত্নতাত্ত্বিক ঢিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com