1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সংবাদ প্রচারের ২৪ ঘন্টার মধ্যে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫০|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

মাদারীপুরে সংবাদ প্রচারের ২৪ ঘন্টার মধ্যে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরের রাজৈরে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রচারের ২৪ ঘন্টা মধ্যে গ্রেফতার করা হয়েছে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে। শুক্রবার রাত ২ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাজৈর উপজেলার ঈসবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার কুদ্দুস মাতুব্বরের মেয়ে জিয়াসমিন আক্তার( ৩৮)।

ভূক্তভূগী সূত্রে জানা যায় মাদারীপুরের রাজৈরে  ইতালি নেওয়ার ফাঁদে ফেলে শতাধিক পরিবার নিঃস্ব এই শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হওয়ার পরে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে গুরুত্ব দেয় পুলিশ।

পরে ২৪ ঘন্টা পার হতেই গাজীপুরের শ্রীপুর এলাকার একটি বাসা থেকে আসামি জিয়াসমিন আক্তার কে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। এছাড়া ও  মানবপাচারকারী চক্রের বাকি আরো ১০ সদস্যদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এছাড়া দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় সাংবাদিক ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।

এসময় ভুক্তভোগী রাজ্জাক খান বলেন, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আমরা  সাংবাদিক ভাইদের দিয়ে সংবাদ প্রচার করাইলে। ২৪ ঘন্টার মধ্যেই  মানবপাচারকারী চক্রের সদস্য জিয়াসমিন আক্তার কে গ্রেফতার করে পুলিশ ।  আমি সাংবাদিক ও পুলিশ  ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাকি যে ১০ জন আসামি রয়েছে তাদের ও যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং এদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক এটাই আমাদের দাবি।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মো:মাসুদ খান জানান,মাদারীপুরে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা বেশি। আমরা সবাইকে এই অবৈধ পথে না যাওয়ার জন্য বলবো। সেই সাথে যারা মানবপাচারকারী চক্রের সাথে জড়িত তাদের ধরতে  আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।

তারই ধারাবাহিকতায় রাজৈরের হাসানকান্দি এলাকার একজন মানবপাচারকারী চক্রের এজাহার ভুক্ত আসামি  জিয়াসমিন আক্তার কে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়া মামলায় যে বাকি আসামি রয়েছে তাদের ও খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com