মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরের রাজৈরে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রচারের ২৪ ঘন্টা মধ্যে গ্রেফতার করা হয়েছে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে। শুক্রবার রাত ২ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজৈর উপজেলার ঈসবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার কুদ্দুস মাতুব্বরের মেয়ে জিয়াসমিন আক্তার( ৩৮)।
ভূক্তভূগী সূত্রে জানা যায় মাদারীপুরের রাজৈরে ইতালি নেওয়ার ফাঁদে ফেলে শতাধিক পরিবার নিঃস্ব এই শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হওয়ার পরে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে গুরুত্ব দেয় পুলিশ।
পরে ২৪ ঘন্টা পার হতেই গাজীপুরের শ্রীপুর এলাকার একটি বাসা থেকে আসামি জিয়াসমিন আক্তার কে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। এছাড়া ও মানবপাচারকারী চক্রের বাকি আরো ১০ সদস্যদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এছাড়া দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় সাংবাদিক ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।
এসময় ভুক্তভোগী রাজ্জাক খান বলেন, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আমরা সাংবাদিক ভাইদের দিয়ে সংবাদ প্রচার করাইলে। ২৪ ঘন্টার মধ্যেই মানবপাচারকারী চক্রের সদস্য জিয়াসমিন আক্তার কে গ্রেফতার করে পুলিশ । আমি সাংবাদিক ও পুলিশ ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাকি যে ১০ জন আসামি রয়েছে তাদের ও যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং এদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক এটাই আমাদের দাবি।
এ বিষয়ে রাজৈর থানার ওসি মো:মাসুদ খান জানান,মাদারীপুরে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা বেশি। আমরা সবাইকে এই অবৈধ পথে না যাওয়ার জন্য বলবো। সেই সাথে যারা মানবপাচারকারী চক্রের সাথে জড়িত তাদের ধরতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
তারই ধারাবাহিকতায় রাজৈরের হাসানকান্দি এলাকার একজন মানবপাচারকারী চক্রের এজাহার ভুক্ত আসামি জিয়াসমিন আক্তার কে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়া মামলায় যে বাকি আসামি রয়েছে তাদের ও খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।