1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে শেখ হাসিনা,শাজাহান খান ও বাহাউদ্দিন নাসিম সহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৩২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে শেখ হাসিনা,শাজাহান খান ও বাহাউদ্দিন নাসিম সহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মাদারীপুর-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান,ঢাকা-৮ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাছিম সহ ৯০ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন। এর আগে রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় গুলি খেয়ে নিহত হয় তাওহিদ।

পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা। এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় শেখ হাসিনা সহ, মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, সাবেক সাংসদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৫০০ থেকে ৭০০ জনকে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ জন আসামি রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com