1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বরিশাল পুলিশ সুপার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন বরিশালের গৌরনদী উপজেলার দুই ভিক্ষুক। তাঁদের পুনর্বাসনের উদ্যোগ হিসেবে দোকান স্থাপনের জন্য খাসজমিতে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোঃ মেহেদী হাসানের উদ্যোগ ও সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলার পিঙ্গালাকাঠী বাজারে দোকান করার জন্য জায়গা পান উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের পিঙ্গালাকাঠী এলাকার মোঃ মনির সরদার ও ৭ নম্বর ওয়ার্ডের কুতুপুর এলাকার মোঃ মজিবর সরদার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, ভিক্ষাবৃত্তি থেকে তাঁদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের দোকানঘর নির্মাণে নিজ উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা নেওয়া হবে। দোকান চালু হলে তাঁরা ব্যবসার মাধ্যমে নিজেদের এবং পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবেন।

স্থানীয়রা জানান, ভিক্ষাবৃত্তির পরিবর্তে দুই ব্যক্তির জন্য স্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগটি ইতিবাচক। দোকানঘর নির্মাণ ও ব্যবসা শুরু করতে পারলে তাঁরা ভবিষ্যতে অন্যের কাছে হাত না পেতে নিজেদের আয় দিয়ে পরিবার পরিচালনার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com