1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি-জামাতের হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে এসি মিজানের উদ্যোগে বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়ক নির্মানে অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে প্রকৌশলী সুব্রতর ‘মিডিয়া ম্যানেজ’ মিশন! খুলনার তেরখাদায় বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন:সমালোচনাকারীদের উদ্দেশ্যে”এমপি খোকন” বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা

বিএনপি-জামাতের হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে এসি মিজানের উদ্যোগে বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-ঢাকায় মহাসমাবেশর নামে বিএনপি-জামাতের নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌরসভার সামনে থেকে বের হয়ে ছেংগারচর বাজার ও থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে, বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়া পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সমাবেশের নামে তারা আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অরাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
‘বিএনপির হরতাল কর্মসূচী দেশের জনগণ মানে না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান করছে। বিএনপি কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে রাজপথেই তা প্রতিহত করা হবে। সব ব্যবসায়ীদের দোকানপাট খোলা এবং গাড়ি নিয়ে চালকদের বের হওয়ার অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবি উল্লাহ সরকার, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, ইব্রাহিম লস্কর, হারুন, কাউছার মিয়াজি, মোহন, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মদ’সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com