1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের কালকিনি উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রহমান বেপারী (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় এ অভিযান পরিচালনা করে কালকিনি থানার পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কঠোর দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষুদ্রচর এলাকার একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে অবস্থানরত রহমান বেপারীর ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে আইনি প্রক্রিয়া মেনে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।

​মাদক কারবারির গ্রেফতারের বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কালকিনি থানা পুলিশের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রয়েছে।”

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিসহ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com