1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাঘায় ​গাঁজা ইয়াবা-সহ গ্রেফতার নগরীর পঞ্চবটি এলাকার সেই বিএনপি সদস্য সুমনকে বহিস্কার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা

বাঘায় ​গাঁজা ইয়াবা-সহ গ্রেফতার নগরীর পঞ্চবটি এলাকার সেই বিএনপি সদস্য সুমনকে বহিস্কার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ- বাঘায় ​গাঁজা ইয়াবা-সহ গ্রেফতার নগরীর পঞ্চবটি এলাকার সেই বিএনপি সদস্য সুমনকে বহিস্কার বাঘায় ৪০গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা-সহ রাজশাহী নগরীর সনেট ও রাজশাহী মহানগরীর বোয়ালিয় থানার পঞ্চবটি এলাকার বিএনপি নেতা সুমন-সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ প্রকাশিত হওয়ার পরই। রাজশাহী মহানগর বিএনপি’র তৎক্ষনিক প্রতিক্রিয়া দেখা যায়।এদিন রাতে সদস্য সচিব, মোঃ মামুন-অর-রশিদ সাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে (২৩ নং ওয়ার্ড) বিএনপির সদস্য মোঃ তবিবুর রহমান সুমনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যপদ-সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো”।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে বাঘা পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারি মোঃ সুমন (৪০), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে এবং মহানগর ২৩ নং ওয়ার্ডের বিএনপি’র সদস্য ও মোঃ সনেট (৪১), সে একই এলাকাধীন জমশেদ আলীর ছেলে।বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।তিনি জানান, মঙ্গলাবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট নিয়ে দুইজন ব্যক্তি রাজশাহীর দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত চারঘাট-বাঘা থানা এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল ও মরন নেশা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকার মাদক সেবি ও বিক্রেতাদের কাছে পাইকারী ও খুচরা ভাবে বিক্রি করে আসছে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com