1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বরিশাল পুলিশ সুপার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে

দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই ও মহাসড়কে বালু রাখাসহ বিভিন্ন বিষয়ে কঠোর পদক্ষেপের আলোচনা,,
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধসহ জননিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জড়িতদের কারাদণ্ড ও জরিমানা করার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া উপজেলার পাকুড়ীতলা এলাকায় মহাসড়কের ওপর বালু ডাম্পিং করে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। মহাসড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নিয়েও সভায় আলোচনা করা হয়। এসব অপরাধ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া, কোম্পানি কমান্ডার; দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ; উপজেলা সহকারী প্রকৌশলী শাহারিয়ার ইসলাম শাকিল; ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান; বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার আমির বেলাল হোছাইন এবং ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার।

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com