1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলা টিভি'র সাংবাদিক প্রান্ত পারভেজ কে মাইরা দে গ্রুপের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:০৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

বাংলা টিভি’র সাংবাদিক প্রান্ত পারভেজ কে মাইরা দে গ্রুপের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসানঃ- রাজধানীর পল্লবীর চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাংলা টিভি’র রিপোর্টার প্রান্ত পারভেজকে পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের হামলা, মিথ্যা মামলা ও পরিবারের সদস্যদের শীর্ষ সন্ত্রাসী দিয়ে গুম খুনের হুমকির ঘটনায় হামলাকারী এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ই জুলাই রোজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফ্রিল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও বৃহত্তর মিরপুরের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত মানববন্ধনের প্রধান অতিথি বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি, আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজ এর নামে মিথ্যা মামলা, তার ওপর হামলা ও  হুমকি দাতাদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হলে আগামীতে দেশের ৬৪ জেলায় আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও দুঃখ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের মাঠে আন্দোলন করতে হয় এটা খুবই দুঃখজনক।

এ সময় মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্স দেয়া হলেও সাংবাদিকদের কেন দেয়া হয় না? অতিদ্রুত বিষয় টির সমাধান প্রয়োজন।খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি,হাবিব সরকার স্বাধীন বলেন,বলতেও সংকোচ লাগে,মিথ্যা মামলা আমাদের দেশে স্বাভাবিক

ভাবে প্রচলিত হয়ে আছে।নিজেদের স্বার্থ হাসিলে মিথ্যা মামলা  দেশের জন্য ক্ষতিকর। সকল পুলিশ সদস্যকে অনুরোধ করবো বেনজীর আহমেদের মত আপনারা প্রশ্নবিদ্ধ হওয়া থেকে বিরত থাকুন।সাংবাদিক নেতারা আগামীতে প্রতিটি সাংবাদিকের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্সের অনুমতি প্রধানের কথা জানান।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মির আখতারুজ্জামান তারেক বলেন, ফোনে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দেয়ার পরেও এখনো গ্রেপ্তার না হওয়ায় এটি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বলে ধিক্কার দেন তিনি।এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম জামাল উদ্দিন,যুগ্ম  সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মুসা মিয়া সহ ঢাকা বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com