1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা,ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা -ভিডিও ভাইরাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা,ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা -ভিডিও ভাইরাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- আসন্ন জাতীয় সংসদ নিরর্বাচনে বরিশাল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর হামলার ঘটনা ঘটেছে একই সঙ্গে তাকে প্রান নাশের হুমকীও দেয়া হয়েছে।এসময় সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গেলে ক্যামেরা ছিনতাইয়ের পাশাপাসি লাঞ্ছিত করার মত ঘটনা ঘটেছে।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল সাড়ে ৩ টার দিকে উঠান বৈঠক শেষে ফেরার পথে,নৌকার নির্বাচনী কার্যালয়ের রাস্তার পাশে, চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টারের নেতৃত্বে, সাবেক সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের ফনী মৃধা, বেল্লাল শরীফ,শহীদ শরীফ,সেন্টু,জিহাদ মুস্নী,সহ আরও অনান্য নৌকার সমর্থিত নেতা কর্মীরা স্বতন্ত্র ট্রাক প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর হামলা চালায়,এবং প্রান নাশের হুমকী দেয়।

এমনকি ঘটনার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিক নাসির উদ্দিন ও বরিশালের কন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক মিল্টন কবিরাজ জানান,আমরা ঘটনার ছবি তুলতে গেলে আমাদেরকে লাঞ্ছিত ও আমাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালি,গালাজ করে নৌকার সমর্থিত প্রার্থীরা।সালাউদ্দিন রিপন জানান,বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে উঠান বৈঠক শেষে ফিরে আসার পথে চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টারের নেতৃত্বে আমার উপর হামলা চালায় এবং আমাকে প্রান নাশের হুমকী দেয় এবং বলে তুই কার পারমিশনে চরমোনাই আইছো।

একপর্যায়ে পুলিশ ও স্হানীয় লোকজনের সহায়তায় আমাকে আমার গাড়িতে তুলে দেয়া হয়।এই বিষয় কোতয়ালী থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।ঘটনাস্হলে থাকা পুলিশ কর্মকর্তারা জানান,আমরা পরিস্থিতি খারাপ দেখে তাৎক্ষণিক ভাবে ট্রাক মার্কার প্রার্থী সালাউদ্দিন রিপনকে তার গাড়িতে তুলে দেই,পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com