1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফিলিস্তিনে মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে মতলব উত্তরে ফরাজীকান্দি নেদায়ে ইসলামের মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি 

ফিলিস্তিনে মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে মতলব উত্তরে ফরাজীকান্দি নেদায়ে ইসলামের মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্কিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি নেদায়ে ইসলাম এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেদায়ে ইসলাম এর উদ্যোগে শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুম্মা ফরাজীকান্দি দরবার শরীফের মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরা’র সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরাজীকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী।

এ সময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।

মানববন্ধনে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহবান জানানো হয়। পরে ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফরাজীকান্দি মাসজিদুল ফাতেমা-তুজ-জোহরা’র খতিব মাওলানা মো. জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুর রব, প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মো. নুরুল ইসলাম, ফরাজীকান্দি কমপ্লেক্স এর খাদেম মাওলানা ওমর ফারুক’সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com