1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশালের বানারীপাড়া থানায় যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

রোববার (২০ সেপ্টেম্বর) বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন খান বরিশালের উজিরপুর থানার বৈরকাঠি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলী আহম্মেদ খান।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি মিলন খানকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে যৌতুকের জন্য গুরুতর জখমের অভিযোগে বানারীপাড়া থানার জিআর মামলা নং-১৫/১৭-এর (নারী ও শিশু নির্যাতন দমন আইন, ধারা ১১(খ)) মামলায় সাজা ওয়ারেন্ট জারি ছিল। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসআরবি-৮ জানায়, সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন খান দীর্ঘদিন ধরে কৌশলে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও পেশাদার আভিযানিক কার্যক্রমের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com