1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

“আমরা সবাই অ্যালামনাই—ঐক্যবদ্ধ, এগিয়ে যাই”—এই স্লোগানকে সামনে রেখে, বরিশালের আগৈলঝাড়ার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ১৯৯০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ইয়ামিন পারভেজ মিথুনকে আহবায়ক এবং ১৯৯৩ ব্যাচের মো. মিলন খানকে সদস্য সচিব করা হয়েছে। সভা সঞ্চালনা করেন ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও আহ্বায়ক কমিটির অরগানাইজিং অ্যান্ড অফিস কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম।

প্রায় দেড় ঘণ্টার সভায় বিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মতামত দেন।

সভায় সংগঠন প্রতিষ্ঠার ধারাবাহিক উদ্যোগ ও সাংগঠনিক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি কমিটির দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান। তারা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সভায় বক্তব্য দেন মো. মহিউদ্দিন বাদশা, উপজেলা বিএনপি সদস্য সচিব বশির আহমেদ পান্না,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এনায়েত খান মনু, প্রফেসর মোল্লা শহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান তালুকদার, মো. আব্দুল্লাহ লিটন, মো. শফিকুল ইসলাম টিটু তালুকদার, মো. মাসুদ মোল্লা, আলফেড খোকন, আহাদুল ইসলাম, তামিমা জাহান ও তানজিম খান সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু কৈলাস চন্দ্র সেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা ও সার্বিক উন্নয়নে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব হবে সংগঠনের গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মতামত গ্রহণ এবং গঠনতন্ত্র অনুমোদনের পর প্রথম পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া। অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অথবা নির্ধারিত প্রক্রিয়ায় কার্যকরী কমিটি গঠন করে আহ্বায়ক কমিটি দায়িত্ব হস্তান্তর করবে।

নবগঠিত কমিটির আহবায়ক ইয়ামিন পারভেজ মিথুনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com