1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রেমিকের হাতে খুন হন গৃহবধূ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:২২|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

প্রেমিকের হাতে খুন হন গৃহবধূ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-সন্তানের সামনেই পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন শাহনাজ পারভীন (২৬) নামে এক গৃহবধূ।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল অনুমানিক ৯.৩০ ঘটিকার সময় জেলার দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শাহনাজ পারভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ৬ বছর ও ৪ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে এবং ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন,দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর (২৭) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ পারভীন। এক সময় কোনো কারণে তাদের সে সম্পর্ক ভেঙে যায়।তার পর থেকে ক্ষিপত হয়ে উঠে রাজু।

এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে ক্ষিপ্ত রাজু শাহনাজ পারভীনের বাড়িতে যান। শোবার ঘরে ঢুকে বড় মেয়ের সামনেই রাজু ধারালো ছুরি দিয়ে শাহনাজ পারভীন কে এলোপাথারি আঘাত করে এবং গলা কেটে দিয়ে পালিয়ে যান।

এদিকে নিহতের পরিবার বলেন শাহানাজ কোনো পরকিয়া প্রেমের কারনে খুন হয়নি,তাকে তার স্বামীর পরিবার খুনকরেছে নিহতের মা, দৈনিক আইনের চোখ পত্রিকা কে বলেন আমার মেয়েকে আব্দুল মজিদ ও তার পরিবারের লোকজন গলা কেটে হত্য করেছে , আমরা থানায় মামলা করেছি ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয় টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com