1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়কের পাশে অবৈধভাবে বালু, পাথর, ইট, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এসব মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্টদের ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেবীগঞ্জ উপজেলার মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের ওপর ও পাশে অবৈধভাবে বালু, পাথর, কাঠ, ইটসহ বিভিন্ন মালামাল স্তূপ করে রাখা এবং ব্যবসা পরিচালনার কারণে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু, পাথর, কাঠ, ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী আগামী ৭ (সাত) দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। কোনো ধরনের মালামাল বা নির্মাণসামগ্রী রাখার ক্ষেত্রে সড়কের ঢাল (Slope) থেকে কমপক্ষে ৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি সড়কের ঢালের ১৫ ফুটের মধ্যে কোনো অবস্থাতেই মালামাল রাখা যাবে না।

এ ছাড়া পরিবেশদূষণ রোধে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে বালু, পাথর, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পরিবহনের সময় বাধ্যতামূলকভাবে ত্রিপল (Tarpaulin) ব্যবহার করতে হবে।

উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মালামাল ও পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

জনস্বার্থে সচেতন হোন, সড়ক দখলমুক্ত রাখুন, নিরাপদ চলাচল নিশ্চিত করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com