1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পহরডাঙ্গা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ভোজানুষ্ঠান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক

পহরডাঙ্গা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ভোজানুষ্ঠান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ-

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ভোজানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ’২৬) বিকাল ৫টায় কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪, ৫ ও ৬ ওয়ার্ড শাখা—সরসপুর–পহরডাঙ্গা, নড়াগাতী, নড়াইল।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করেন মুফতি আব্দুলাহ ।

অনুষ্ঠান শেষে উপস্থিত শত শত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি ঠাকুর আবুল আজম, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল), পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম মোল্লা, নড়াগাতী থানা বিএনপির সদস্য আলিম শেখ ও ইকবাল সিকদার, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার আহসান আলী (লাবু)সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঠাকুর আবুল আজম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন। তার স্মরণে এবং রুহের মাগফেরাত কামনায় এ দোয়া ও ভোজানুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com