1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সাংবাদিক পারভেজকে প্রান নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে সাংবাদিক পারভেজকে প্রান নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলের নড়াগাতীতে এশিয়ান টেলিভিশনের কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজকে পঙ্গু করে দেওয়াসহ প্রান নাশের হুমকি দিয়েছে বাঐসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও উত্তর ডুমুরীয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে মোঃ রাসেল শেখ।

১৫ মার্চ (শুক্রবার) বিকেল ৪ টায় থানার সামনে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমানত ইসলাম নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নম্বর-৫৩৮। আমানত ইসলাম চর ডুমুরিয়া গ্রামের মৃত ফেলু শেখের ছেলে।

জানা যায়, যশোরের এক অন্তঃসত্ত্বা নারী উত্তর ডুমুরিয়া গ্রামে তার স্বামীর বাড়ীতে আসলে স্বামীর স্বজনরা ওই নারীকে মেনে না নিলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সাংবাদিকরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাসেল এ বিষয়ে নিউজ না করার জন্য উস্কানীমূলক কথাবার্তা বলে। সাংবাদিকেরা চলে আসলে ওই অন্তঃসত্ত্বা নারীকে রাসেলের প্ররোচনায় স্বামীর স্বজনরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। এতে পড়ে গিয়ে গর্ভের বাচ্চার ক্ষতির আশংকা করায় থানায় অভিযোগ দায়ের করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ বিষয় কথা বলতে সাংবাদিকেরা নড়াগাতী থানায় আসলে রাসেল শেখ আমানত ইসলামকে হাত পা ভেঙ্গে ফেলা সহ প্রান নাশের হুমকি দেয়।

এ ঘটনায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com