1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:০৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য নড়াইলে মানববন্ধন হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া ও লক্ষীপাশা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম যথাক্রমে কনি শেখ ও তারিকুল ইসলাম, ডিজিএম হাওলাদার রুহুল আমিন, লাইনম্যান বি এম বেলাল প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ এবং প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকতার্-কর্মচারীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com