1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পাল্টা- পাল্টি অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

নড়াইলে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পাল্টা- পাল্টি অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- ধুরন্ধর নিউটন বিজয়ী চেয়ারম্যান আজিজ ভুঁইয়া পক্ষের অনুগ্রহ লাভের আশায় নিজেই নিজের পুরাতন গাড়িতে আগুন দিয়েছেন। এহেন অভিযোগ করেছেন সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।তিনি বলেন, আমাকে ফাঁসাতে এবং এলাকার শান্তি বিঘ্নিত করার হীন উদ্দেশে গাড়ি মালিক নিউটন গাজী নিজেই নিজের পুরাতন লক্কড়ঝক্কড় গাড়িতে আগুন দিয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

অপর দিকে নিউটন গাজী বলেন,সদ্য অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করায় ঘোড়ার সমর্থক সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে আমার গাড়ি পুড়িয়ে দিয়েছে।

গোবরা গ্রামের নিউটন গাজীর বাবা আবুল হোসেন গাজী অভিযোগ করেন, নিউটন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার পক্ষে প্রচার প্রচারণায় অংশ নেয়ায় ঘোড়া প্রতীকের সমর্থক সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের রোষানলে পড়ে।নির্বাচনের পরে তাকে দেখা নেয়ার হুমকি দেয়া হয়।

এরই অংশ হিসেবে রোববার দিবাগত মধ্যরাতে উজ্জ্বল লোকজন নিয়ে নিউটনের ওপর চড়াও হয়ে বাড়ির বাইরে বসতঘর লাগোয়া টিন সেডে পার্কিংয়ে থাকা নিউটনের এস করোলা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

এদিকে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল শেখ বলেন, আগুন দেয়ার ঘটনায় তিনি বা তার পক্ষের কেউ জড়িত নয়।তিনি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

বিষয়টি তদন্ত করে দেখার কথা বলছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com