1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৩৯|
সংবাদ শিরোনামঃ
সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলঃ-

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের শুরুতে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ়্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে কার্যালয় চত্বরেই মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প ও তৈরিকৃত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমঅধিকার রক্ষা এবং কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীরা প্রতিটি ক্ষেত্রে তাদের সমঅধিকার পাবেন। উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নারীদের আরও বেশি স্বাবলম্বী হওয়ার আহবান জানান অতিথিরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com