1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া প্রতিনিধিঃ

কালিয়ায় হিন্দুত্ববাদী উগ্র জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর (মঙ্গলবার ) বিকাল ৩ টায় নড়াগাতি থানার যোগানিয়া বাসস্ট্যান্ডে যোগানিয়া ডুমরিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যাকান্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে ও সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াগাতি থানা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নড়াগাতি থানা আহবায়ক মাওলানা মোজাহিদুল ইসলাম, হাফেজ মিনহাজুল ইসলাম, মুফতি আবু রায়হান,মুফতি মুত্তাকী খন্দকার।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঐসোনা ইউনিয়ন শাখার তদারকি মোঃ তনু শেখ, মুফতি আব্দুর রহিম,রবিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যোগানিয়া বাসস্ট্যান্ড থেকে বের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com