1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

দেবীগঞ্জে রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের মানুষজন।

১৮ ফেব্রুয়ারি দেবীগঞ্জ পৌর শহর বাজার ঘুরে একই চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান শুরুর আগ থেকেই বাজারে সবজি, ভোজ্যতেল, ছোলা (বুট), চাল, মাছ ও সোনালি মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

কয়েকদিন আগেও যে বেগুন প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে তেল, ছোলা, চাল, মাছ ও সোনালি মুরগির দামও বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছেন। তারা বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারেন।

দেবীগঞ্জ বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাল ব্যবসায়ী জানান, প্রতি বস্তা চালের দাম প্রায় ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

দেবীগঞ্জ বাজারে রমজান মাসের কেনাকাটা করতে গিয়ে গণমাধ্যমকর্মী লালন সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, অল্প টাকা নিয়ে বাজারে এলে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, রমজান এলেই একটি অসাধু সিন্ডিকেট বাজারে সক্রিয় হয়ে ওঠে এবং এমন অনিয়মের চিত্র দেখা যায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার বিষয়টি নজরে এনে কার্যকর ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com