1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ৪৮ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: জহির উদ্দিন স্বপন

দেবীগঞ্জে ৪৮ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ৪৮ বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দেবীগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দের আওতায় মোট ৪৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এর মধ্যে দুটি মসজিদকে দুই বান্ডিল করে মোট চার বান্ডিল ঢেউটিন এবং প্রতিটি মসজিদকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য অসহায় ও দুস্থ সুবিধাভোগীদের গৃহ নির্মাণ ও সংস্কারের জন্য প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

অনুদান পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এ সহায়তা ঘর নির্মাণ ও সংস্কারের পাশাপাশি দুর্যোগ ও আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সুবিধাভোগী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com