1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেঁতুলিয়ায় আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

তেঁতুলিয়ায় আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার,পঞ্চগড় প্রতিনিধিঃ- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেল থেকে আবু সাঈদ বাবু (২২) নামে এক ম্যানেজারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোয়েল আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে রোববার (২০ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, মৃত সাঈদ বাবু তেঁতুলিয়া সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। সে দোয়েল আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে আবু সাঈদ তেঁতুলিয়ায় দোয়েল আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে গতকাল রাতে ওই হোটেলে মালিক মনিরুজ্জামান তুষার তার হোটেলে সার্বিক অবস্থা ঠিক আছে কি’না দেখতে যায়। পরে হোটেলের ম্যানেজারের রুমের দরজার ভিতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালার দিয়ে উঁকি দিলে ফ্যানের সাথে লাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগা ঝুলন্ত অবস্থা দেখতে পায়। দ্রুত আশপাশের লোকজনসহ থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাবুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার বাংলানিউজকে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণটি বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com