1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে একেই পরিবারের তিন প্রতিবন্ধী বোনের মানবতর জীবনযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৫৬|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

ডাসারে একেই পরিবারের তিন প্রতিবন্ধী বোনের মানবতর জীবনযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

 

মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯)। অন্য-দশটা শিশুর মত তারাও স্বাভাবিকভাবেই জন্ম গ্রহন করেন। কিন্তু জন্মের কয়েক বছর পরই অজানা এক রোগে আক্রান্ত হয়ে সবাই শারীরিক প্রতিবন্ধীতে পরিনতি হয়।

একযুগ আগে তাদের পিতা সুলতান হাওলাদার ও মাতা জাহেরা বেগমের মৃত্যুর পরে অসহায় জীবন যাপন করছে তারা। এলাকাবাসী তাদের সাহায্য সহযোগিতা করলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় তাদের বেঁচে থাকা দুরূহ হয়ে পরেছে।

পরিবারের উপার্জনক্ষম কোন পুরুষ না থাকায় পাড়া প্রতিবেশিদের সামান্য সাহায্য সহযোগিতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এছাড়াও নানা রোগে আক্রান্ত আকিতন নেছা শারীরিকভাবে দুর্বল হওয়ায় আগের মতো মানুষের কাছে সাহায্যের জন্য যেতেও পারেছেন না।

আকিতন নেছা প্রতিবন্ধী ভাতা পেলেও পরিবারের অন্য দুজন সদস্যের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা সহ সরকারী কোন সহায়তা। ফলে দ্রব্যমূল্যের উর্ধগতির এই সময়ে অর্থকষ্টে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের।

উম্মি বেগম মুখ জড়তা নিয়ে বলেন, আমাগো কিচ্ছুই নাই আমরা তিনডা বুইন এমুনই, আমাগো সাহায্য করেন। আরেক বোন নূননাহার বলেন, আমাগো কিছু নাই, কেউ কিছু দিলে খাই না দিলে না খাইয়া থাকি। আপনেরা আমাগো কিছু দিয়া যান।

বাড়ীর প্রতিবেশি ইউনুস হাওলাদার জানান, আমারা ছোট কাল থেকে দেখতেছি এরা তিনটা প্রতিবন্ধী বোন অসহয়। মানুষের সাহায্য সহযোগীতায় তারা কোন রকম বেঁচে আছে। আমরাও তাদের যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগীতা করি। তারা তিনটা বোনই যদি প্রতিবন্ধী ভাতা পেত তাহলে তাতেও বাঁচার একটা অবলম্বন হতো।

উম্মি বেগমের ছোট চাচা মো. তৌয়ব হাওলাদার বলেন, আমার বড় ভাই মৃত্যুর পরে প্রতিবন্ধী তিনটি বোন অনেক অসহয় হয়ে পরেছে। মানুষের সাহায্য সহযোগীতায় তারা মানবেতর জীবনযাপন করছে। প্রতিবন্ধী এই পরিবারটিকে সরকারী সহযোগীতার পাশাপাশি সমাজের বৃত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানান তিনি।

ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাষাই সিকদার জানান, আমার ইউনিয়নের প্রতিবন্ধী এই পরিবারটিকে আমি নিয়মিত খোজ খবর নিচ্ছি। ও এমএস এর চাউলের একটা নাম দিয়েছি। সরকারী যত সহযোগীতা দেয়ার পাশাপাশি আমি ব্যাক্তিগত ভাবে তাদের পাশে থাকবো।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আমি দেখলাম প্রতিবন্ধী পরিবারটি আসলেই অসহায়। প্রশাসন অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। আমি শুনেছি তাদের একজন মাত্র প্রতিবন্ধী ভাতা পায়। বাকি দুজনকে অল্প সময়ের মধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। সাময়িকভাবে পরিবারের জন্য যথা সম্ভব তাদের সহযোগিতা করা হবে। এছাড়াও তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা যদি সেটা চালিয়ে নিতে পারে তাহলে আমরা সে ব্যবস্থাও করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com