1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারটি বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:০৬|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান। দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ রিং জাল জব্দ,,

ডাসারে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারটি বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের ডাসার উপজেলায় ৪টি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার সৃষ্টির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।

অনুষ্ঠানে বক্তরা জানায়, কিশোরীদের বয়স সন্ধিকালের স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পিরিয়ডকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার অত্যন্ত জরুরি। কিন্তু জড়তা, অপ্রাপ্যতা ও অসচেতনতা কিশোরীদের একটা প্রধান সমস্যা। এর ফলে অনেক সময় কিশোরীরা বিদ্যালয়ের ক্লাসও আসা বন্ধ করে দেয়। তাই কিশোরীদের শারীরিক মানসিক অসুস্থতার উন্নয়নের জন্য বিদ্যালয়ে একটি রুমে বিশ্রামাগার প্রস্তুত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিবলী রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ইকবাল হোসেন ও সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক বাবু রঞ্জন বাড়ৈ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীথ কুমার তালুকদার, দর্শনা এ,কে,ডি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র নাগ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হেমায়েত হোসেন খান, কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিটন, সৈয়দ গোলাম মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন বলেন, প্রথম পর্যায়ে উপজেলার ৪টি বিদ্যালয়ে ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে কিশোরীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনে স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, এতে কিশোরীদের দোকানে যেতে হবে না, ১০ টাকা দিলেই এমনিতেই বের হবে একটি প্যাড। তবে এটা পুরো প্রক্রিয়ায় সামান্য অংশ। মেশিনটি কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে সেটা নির্ভর করবে শিক্ষক শিক্ষার্থীদের উপরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com