1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উদ্বোধন করেন গৌরনদী উপজেলা শিশুপার্ক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উদ্বোধন করেন গৌরনদী উপজেলা শিশুপার্ক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আধুনিক একটি শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে ডাক বাংলোর সামনে নির্মিত শিশুপার্কটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: রাজীব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিশু-কিশোর ও সাংবাদিকরা।

একই দিনে বিকেলে উপজেলার বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট ও মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার এবং সরকারি মডেল প্রাথমকি বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও শারীরিক বিকাশে এমন একটি শিশু পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি উপজেলায় এ ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবু আবদুল্লাহ খান বলেন, শিশুদের আনন্দ ও বিকাশের কথা ভেবেই এই পার্কের পরিকল্পনা নেয়া হয়েছিল। এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং একটি পরিবারবান্ধব স্থানে পরিণত হবে বলে আমরা আশাবাদী।

শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও শারীরিক বিকাশে এমন একটি শিশু পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি উপজেলায় এ ধরনের উদ্যোগ নেয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com