1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় শিক্ষাসপ্তাহ প্রফেসর মো: আলতাফ হোসেন পুনঃরায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:১৮|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

জাতীয় শিক্ষাসপ্তাহ প্রফেসর মো: আলতাফ হোসেন পুনঃরায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-জাতীয় শিক্ষাসপ্তাহ~২০২৪ এ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( অধ্যক্ষ ) নিবাচিত হয়েছেন।

গত ২ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মো: আলতাফ হোসেন ১৯৬৮ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তাঁর বাবার নাম আব্দুল সোবাহান মোল্লা এবং মায়ের নাম জোহরা খাতুন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন।

তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি গবেষক।

মো: আলতাফ হোসেন ১৯৯৩ সালের ৪ আগষ্ট আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে ২০১৪ সালে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।সবশেষে ২০২৩ সালে অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।তিনি বাংলাদেশ বেতারের একজন নাট্যকার, নাট্যশিল্পী , গীতিকার ও কথক।

তিনি একজন কবি ও কথা সাহিত্যিক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ – কৃষ্ণ মেঘের কাব্য, যৎকিঞ্চিৎ ও জল তৃষ্ণায় কাঁদে জলজ শরীর।

মো: আলতাফ হোসেন গত বছর জাতাীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং তাঁর কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।চলতি বছর তিনি পুনঃরায় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও তাঁর প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।

তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক ।তাঁর স্ত্রীর নাম শিরিণ সুলতানা এবং কন্যার নাম রওনক জাহান ইলেন। তিনি তাঁর এ সাফল্যের জন্য কলেজ পরিচালনা পরিষদদের সভাপতি , বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ ও পরিচালনা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com