1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী ইউএনও অফিসে ইউপি সদস্যদের উপর হামলা, বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে মামলা ও প্রশাসনের জিডি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি বিশ্ব শান্তি কামনায় উৎসব মূখর পরিবেশে মোল্লাহাটের কোদালিয়ায় খুদের মহোৎসব অনুষ্ঠিত মাজার ধ্বংস হলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি

গৌরনদী ইউএনও অফিসে ইউপি সদস্যদের উপর হামলা, বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে মামলা ও প্রশাসনের জিডি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদীর নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামীলগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে পরিষদের ১১ ইউপি সদস্যর অনাস্থা দেওয়াকে কেন্দ্র করে গৌরনদী ইউএনও কার্যালয়ে চেয়ারম্যান হাফিজ মৃধার ভাড়াটে বিএনপি নেতাকর্মিরা ইউপি সদস্যর উপর হামলা চালিয়ে ৪ জনকে রক্তাক্ত জখম করে । এ ঘটনায় ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার বিএনপির ৭ নেতার নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া ইউএনও অফিস সহকারীর কক্ষ ভাঙচুর ও তছনছ করার করার ঘটনায় অফিস সহকারী আব্দুর রব বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়রী করেছে।

মামলার আসামিরা হলেন, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হাফিজ মৃধাকে প্রধান আসামি করে ও গৌরনদী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু বকর গাজী, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি তাদের সহযোগী, মামুন সরদার, শাহাদাত গাজী ও ফরিদ হাওলাদারের নাম উল্লেখসহ অজ্ঞত নামা ২০ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, অনিয়ম, দূর্নীতি, প্রকল্প বাস্তবায়নের নামে বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ৪০দিনের কর্মসূচীর টাকার আত্মসাতসহ নানান অভিযোগে পরিষদের ১১জন সদস্য গত ২৮ এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করে ইউএনওর কাছে জমা দেন। বিষয়টি তদন্তে ইউএনও রিফাত আরা মৌরি গৌরনদী উপজেলা কৃষি অফিসারকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি বিষয়টি শুনারনীর জন্য ৬ মে ১১ ইউপি সদস্যদের ইউএনও কার্যালয়ে আসতে বলেন। ৩ নম্বর ওয়ার্ডের মো. ইসমাইল হোসেন হীরাসহ ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, অনাস্থা প্রস্তাবের শুনানীর জন্য আমরা ইউএনও অফিসে আসলে চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাফিজ মৃধার ভাড়াটে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর ও উপজেলা যুবদলের সদস্য সচিব ফুয়াদ হোসেনের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী আমাদের উপর হামলা চালিয়ে আমাকে ও ৫ নং ওয়ার্ডের সদস্য মামুন খলিফাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এবং আপর দুই ইউপি সদস্যকে মারধর করে। আমরা আত্ম রক্ষায় ইউএনও অফিস সহকারী আব্দুর রবের কক্ষে আশ্রয় নিলে সেখানে পুনরায় হামলা করে অফিস কক্ষ ভাঙচুর ও তছনছ করে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত না। হামলার ঘটনা আমি শুনেছি। অভিয়োগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আবু বকর বলেন, হামলার সময় আমি মেম্বরদের রক্ষার চেষ্টা করেছি। উপজেলা যুবদলের সদস্য সচিব ফুয়াদ হোসেন বলেন, চেয়ারম্যানের পক্ষ নিয়ে নয়, ক্ষমতায় থাকাকালীন সময়ে আমার উপর যেই মেম্বররা হামলা করেছিল আমি তাদের মারধর করেছি। ‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, আমি দাপ্তরিক কাজে উপজেলা পরিষদের বাহিরে ছিলাম। হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক উপজেলা পরিষদে আসার পরে বিষয়টি শুনে পুলিশ খবর দিলে হামলাকারী দুর্বৃত্তরা উপজেলা পরিষদ ত্যাগ করে চলে যান। বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার বিএনপির ৭নেতার নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া ইউএনও অফিস সহকারীর কক্ষ ভাঙচুর ও তছনছ করার করার ঘটনায় অফিস সহকারী আব্দুর রব বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়রী করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com