1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ৬০০’ টাকায় গরুর মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:১৫|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

গৌরনদীতে ৬০০’ টাকায় গরুর মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস ক্রয় করতে পারেস সে লক্ষ্যে বরিশাল জেলার গৌরনদী উপজেলার তিনটি বাজারে ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার আশোকাঠী বাজারসহ তিনটি বাজারে এ কার্যক্রমের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

এ সময় উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মাংস বিক্রেতা বাবুল সরদার, দেলোয়র সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাংস বিক্রেতা বাবুল সরদার ওরফে বাবুল কসাই জানান, প্রতিদিন সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক অবস্থায় আশোকাঠী, মাহিলাড়া ও বাটাজোর বাজারে ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, সিন্ডিকেটের কারণে ৭৫০ টাকা মূল্যে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করায় দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ গরুর মাংস ক্রয় করতে পারছেন না। সেই পুরনো সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস ক্রয় করতে পারেন সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com