1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বসতঘর ভাংচুর, বিধবা নারীকে ঘর থেকে বের করে তাঁলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স

গৌরনদীতে বসতঘর ভাংচুর, বিধবা নারীকে ঘর থেকে বের করে তাঁলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলা বার্থীতে এক বিধবা নারীর বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর এর অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী মেয়ে ও মাদক ব্যবসায়ী জামাই এর বিরুদ্ধে।

উপজেলার বার্থী গ্রামের মৃত জামাল বেপারির স্ত্রী আনোয়ারা বেগম (৬০) অভিযোগ করে বলেন আমার ৪ সন্তান, তিন ছেলে ও এক মেয়ে হঠাৎ করে আমার মেয়ে রোজিনা আক্তার (৩০)ও তার স্বামী মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লা(৪০) রবিবার ১৭ আগস্ট ২০২৫ সকালে আমার ঘরের দরজা ভেঙে ভাংচুর চালায় ও আমাকে ও মারধর করে ঘর থেকে বের দিয়ে বলে তুই যদি তোর ছেলেদের নিয়ে ঘরে আসোস তাহলে মেরে ফেলবো আমাকে আমার ছেলে গৌরনদী হাসপাতালে নিয়ে আসে।ভুক্তভোগী হাসপাতালের ডাক্তারের প্রাথমিক চিকিৎসা শেষে তার সন্তান ছেলে ইউনুস এর গৌরনদী ভাড়া বাড়ীতে অবস্থান করছে। অভিযোগ পাওয়া গেছে যে কিছু দিন আগে মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লা (৪০) ও তার সহযোগীরা মিলে বিধবা নারীর দোকানের ঘর দখল করে নেয়। ভুক্ত ভোগী নারী তা নিয়ে গ্রামের সালিশ মাতুব্বরের নিকট অভিযোগ করলে ও তার কোন সমাধান হয়নি। গত ২০/০৭/২০২৫ তারিখে আবার বিধবা নারীর ঘর ও জমি দখলের চেষ্টা করতে আসে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সরজমিনে গিয়ে দেখা যায় ঐ ভুক্তভোগী নারীর থাকার মতন শুধুই তার স্বামীর বসত ঘরটিই আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com