1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরের টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের, সড়কে ঝরল প্রাণ দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন

গাজীপুরের টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৭ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ- গাজীপুরের পুবাইলে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব উজ জামান জানান, সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় আহত অপর চারজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাকি তিনজন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com