1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে নড়াইলের সন্তান এসএম তানসেনুল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে নড়াইলের সন্তান এসএম তানসেনুল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন দল আ’লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের খুকৃবি শাখার শীর্ষ পদের নেতৃত্ব পেয়েছেন সন্তান এসএম তানসেনুল ইসলাম।

এ নিয়ে গর্বিত নড়াইলের মানুষ। ছাত্র সংগঠনের এ নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, কলেজ-বিশ্ববিদ্যালয় সব জায়গায় চলছে ইতিবাচক আলোচনা। কারণ একটাই এই জেলার সন্তান এই প্রথম পূর্ণাঙ্গ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।

খুকৃবিতে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের ১৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এসএম তানসেনুল ইসলামকে সভাপতি ও বিশ্বজিৎ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
কমিটির ঘোষণা দেওয়া হয়।

তিনি খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটেনারী বিভাগে (২০১৮-১৯ সেশনে) ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। বর্তমানে তিনি এই বিভাগে স্নাতক সম্মান
শেষ বর্ষে পড়াশোনা করছেন। তবে তার পরিবারের সদস্যরাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোত সম্পৃক্ত। এসএম তানসেনুল ইসলামের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামে। তার বাবা শাহীদুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

চাচা ওয়াহিদুজ্জামান হীরা কালিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। বড় ভাই এসএম তানবীরুল ইসলাম কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি। জেলায় আওয়ামী রাজনীতিতে নিবেদিত এসএম তানসেনুল ইসলামের পরিবারের অবদান সব মহলে প্রশংসিত ও পরীক্ষিত।

এ প্রসঙ্গে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া বলেন,‘দেশের ঐতিহ্যবাহী বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের খুকৃবি শাখার শীর্ষ দায়িত্বে নড়াইলে ছেলে। এটা আসলেই গৌরবের বিষয়। এটা আমাদের মেসেজ দেয় যে, দেশের
রাজনীতিতে নড়াইলের অবস্থান ভালো। এই ছাত্রনেতা বর্তমান রাজনীতির গুণাবলির মাধ্যমে ভবিষ্যৎতেও দেশের রাজনীতিতে বড়কোন নেতৃত্ব দিবে বলে মনে করেন
তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com