1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার নড়াগাতী মহিলাদলের উদ্যোগে পরলোকগত সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

কালিয়ার নড়াগাতী মহিলাদলের উদ্যোগে পরলোকগত সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

নড়াগাতী মহিলাদলের উদ্যোগে পরলোকগত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি শুক্রবার রাত ৮টায় কালিয়া উপজেলার বাগুডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নুরুজ্জামান (নুরু) এবং অনুষ্ঠান পরিচালনা করেন মল্লিক কামরুজ্জামান (হিটু) । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিক নাদিরা আক্তার জোসনা আহবায়ক, নড়াগাতী থানা মহিলাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জাহাঙ্গীর বিশ্বাসের স্নেহভাজন ছোটভাই আসলাম বিশ্বাস। এছাড়াও নড়াগাতী থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
শেষে পরলোকগত নেত্রীর রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com