1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঐতিহ্যবাহী সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বই উৎসব পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৫১|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

ঐতিহ্যবাহী সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বই উৎসব পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ- ১ জানুয়ারী সকাল ১১ টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে।

বই উৎসব উপলক্ষ্যে ছাত্র / ছাত্রীদের কোলাহলে শতবর্ষি এই শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস কলরবমুখর হয়ে ওঠে।

নতুন বই নিতে ছাত্র/ছাত্রীদের সাথে অভিভাবকরাও উপস্থিত হন বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন।

প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহ আলম , বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই সোহেল।

অনুষ্ঠানে পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আলতাফ হোসেন বলেন , বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।

এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে।

এই কারিকুলার মাধ্যমে বর্তমান সরকার জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছন।বর্তমান শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হলে আমাদের দেশে শিক্ষা লাভ করে কেউ আর বেকার থাকবেন না ।

প্রতিটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদা পূর্ণভাবে উপস্থাপনের জন্য স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করার যে পদক্ষেপ গ্রহণ করেছেন বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই তা বাস্তবায়ন করা সম্ভব ।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষ শিক্ষকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com