1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৮, ৯০ মণ্ডপের ৭৫টি পরিদর্শন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৮, ৯০ মণ্ডপের ৭৫টি পরিদর্শন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বরিশালে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন ও এর বাইরের মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে ৭৫টি পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।

শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে বিপুলসংখ্যক ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এ অবস্থায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৮, বরিশাল।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন এলাকার ৪৬টি এবং সিটি করপোরেশনের বাইরের ৪৪টি পূজামণ্ডপসহ মোট ৯০টি মণ্ডপকে নিরাপত্তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমের আওতায় পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়, ইউনিফর্মে এবং সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরার ব্যবহার এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ উপলক্ষে বরিশালের শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়।

এসআরবি-৮, বরিশালের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com