1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার ঢাকের তালে উৎসবের আমেজ, মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে সম্প্রীতির মিলনমেলা

প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:-

প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি পূজামণ্ডপটি পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী শহরের রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ধর্মীয় উৎসবের পরিবেশ বজায় রাখা এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাপনা সমন্বিতভাবে পরিচালনার ওপর এ পরিদর্শনে গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com