1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আধুনিক মৎস্য চাষে নতুন দিগন্ত: মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ

আধুনিক মৎস্য চাষে নতুন দিগন্ত: মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় উপজেলার মৎস্য খামারিদের মাঝে মাছ চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলা মৎস্য অফিস চত্বরে খামারিদের মাঝে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপে ১৭ জন প্রদর্শনী খামারিদের মাঝে বিভিন্ন প্যাকেজের উপকরণ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল উন্নতমানের মাছের খাদ্য,খৈল, সার,চুন,প্রোবায়োটিক ও সাইনবোর্ড ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য চাষের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার সবসময় খামারিদের পাশে রয়েছে।

এ সময় প্রকল্পভুক্ত মৎস্য খামারিরাও উপস্থিত ছিলেন। উপকরণ পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে আরও সাফল্য অর্জনের আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com