1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বানারীপাড়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তায় জরুরি ফুট ওভারব্রিজের দাবি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা গৌরনদীতে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার শিক্ষায় সততা স্টোর উদ্বোধন  রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ

বানারীপাড়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

​জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

​কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সয়াবিন, খেসারি ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশালের বানারীপাড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে বানারীপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরদার সরফুদ্দিন আহমেদ (মাননীয় সংসদ সদস্য, বরিশাল-০২ (উজিরপুর-বানারীপাড়া)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উজিরপুর-বানারীপাড়া অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। রবি মৌসুমে সয়াবিন, খেসারি ও মুগ চাষের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে হবে। সরকারের দেওয়া প্রণোদনার এই বীজ ও সার যেন প্রকৃত ও প্রান্তিক কৃষকদের হাতে নির্বিঘ্নে পৌঁছায় এবং যথাযথভাবে মাঠে ব্যবহৃত হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকেরা আর্থিকভাবে আরও লাভবান হবেন।”  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমান। অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহসভাপতি আঃ মঞ্জুর খা, সহসভাপতি আহসান কবির নান্না হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ মোঘল।

​অনুষ্ঠানে বক্তারা রবি মৌসুমে সয়াবিন, খেসারি ও মুগ চাষের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com