1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আটোয়ারীতে পুলিশ সদস্যের পরিবারকে মারধর,-আহত ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

আটোয়ারীতে পুলিশ সদস্যের পরিবারকে মারধর,-আহত ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সরকারপাড়ায় পুলিশের কনস্টেবল আবু সাঈদ এর বাবা দবিরুল ইসলাম, ভাই সাদেকুল ইসলাম ও ভাতিজি সাদিয়া আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধে এ মারামারি হয়। এতে সাঈদ পুলিশের বাবা, ভাই, ও ভাতিজি গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় ইস্তাবুল হক , রমজান আলী, ইউনুস আলী, সবুজ, তৌহিদুল, জাহেরুল, ইয়াসমীন, মর্জিনা, ফতে, নূর বানুকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যের বাবা দবিরুল ইসলাম।

জানা যায়, উপজেলার বামনকুমার মৌজায়, জেল এল নং ৩৮, খতিয়ান নম্বর ৬২৭, দাগ নং ৬১০৮, একদাগে ক্রয়কৃত জমির পরিমান ১৩ শতক, ওয়ারিশপ্রাপ্ত সুয়া ৩ শতক জমি সহ মোট  ১৬ শতক জমি দীর্ঘ ৪৫ বছর থেকে দবিরুল ইসলামের দখলে ছিলো। কিন্তু রমজান আলী গংরা বৃহস্পতিবার ওই জমি দখলে করতে যান৷ এতে দবিরুল ইসলাম গংরা বাঁধা দিতে গেলে মারামারি হয়৷ এতে দবিরুল ইসলাম, সাদেকুল ইসলাম ও সাদিয়া আক্তার গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কনস্টেবল আবু সাঈদ বলেন, আমি ২ বছর থেকে বাড়ি যেতে পারিনা। আমি বাড়ি গেলে যেকোনো মামলা দিবে। এর আগের মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছে। আমি এই ঘটনার বিচার চাই। পুলিশ সদস্য আবু সাঈদের স্ত্রী বলেন, আমার স্বামী ২ বছর থেকে তাদকর ভয়ে বাড়ি আসতে পারেনা। আমাদের প্রায়ই তারা ভয়ভীতি দেখায়। আমরা ভয়ে বাসা থেকে বের হতে পারিনা। আহত সাদেকুলের স্ত্রী বলেন, তারা জমি দখল করতে এসেছে। আমরা সেখানে যাওয়া পর আমাদের বেধরক মারধর করে। আমরা এর বিচার চাই৷ এ-ঘটনায় আটোয়ারী থানা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com