1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালী, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন

আগৈলঝাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালী, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মো: আশরাফ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর) সকাল থেকেই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও মাঠ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, পোলট্রি পণ্য, দুগ্ধজাত খাবারসহ আধুনিক খামার ব্যবস্থাপনা উপকরণ স্থান পায়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:পলাশ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি বলেন,”প্রানিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খামারেদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরো সমৃদ্ধ করতে হবে” সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির আহবায়ক সিকদার মোঃ হাফিজুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, ছিলেন আগৈলঝাড়া  মডেল প্রেসক্লাব সভাপতি আকাশ মাহামুদ বিশিষ্ট খামারী শামীম শিকদার সুফলভোগী খামারী শেফালী রায় শহিদুল ইসলাম ফকির,অর্পনাম বাগচী ও আফরোজা আক্তার বক্তব্যে বলেন, সরকার ঘোষিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করার মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি খামারিদের মধ্যে আধুনিক প্রযুক্তি বিস্তারের সুযোগ সৃষ্টি হয়। দিনব্যাপী কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, খামারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com