1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-সাতলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। সড়কের অসংখ্য গর্ত, খানাখন্দ ও কাদাপানিতে চরম দুর্ভোগের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তারা।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাহ বাজারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়কে যান্ত্রিক যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ‘সড়ক সংস্কার করতে হবে’, ‘দুর্ভোগের অবসান চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভে স্থানীয় মশিউর রহমান, ইয়াছিন ফরাজী, হিমেল, সামিয়া তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়। ফলে পথচারী থেকে শুরু করে অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়কের কোথাও কোথাও গর্ত ও কাদাপানিতে এমন অবস্থা তৈরি হয় যে, কোনটি সড়ক আর কোনটি জলাবদ্ধ অংশ—তা বোঝাই কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ার পাশাপাশি যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।

গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের নিয়মিত চলাচলের অন্যতম পথ এটি। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের দুরবস্থার প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী ঈদগাহ বাজারের ব্যবসা-বাণিজ্যেও। পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেক যানবাহন চালক এ পথ এড়িয়ে চলায় বাজারের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানানো হলেও কার্যকর সংস্কারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এ অবস্থায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।

এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, “সড়কটি সংস্কারের জন্য এর আগে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং টেন্ডারও হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী না হওয়ায় তখন সংস্কারকাজ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সড়কটি সংস্কারের জন্য পুনরায় টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।”

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “আগামী সেপ্টেম্বর মাসেই সড়কটির সংস্কারকাজ শুরু করার প্রক্রিয়া চলছে।”

তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দুর্ভোগের পর তারা এখন আর শুধু আশ্বাসে সন্তুষ্ট নন। দ্রুত সংস্কারকাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সংস্কারকাজে যাতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকিরও দাবি জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com