1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ এসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল-কোরআন খতম, সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনা সভা।

এদিকে, চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী প্রধান আছাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সিকদার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বলদেব অধিকারী, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com